শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে সংবর্ধনা দিয়েছে প্রবীণ হিতৈষী সংঘ

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় হবিগঞ্জ প্রেসক্লাব ও সুরবিতান সংলগ্ন সংঘের কার্য্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়ার সিটিজেন মোঃ শরীফ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব ডিসি মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান। সভার শুরুতে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করা নেয়া হয়। সঞ্চালক সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুদ্দিন আহমেদ স্বাগত বক্তৃতা করেন।
হবিগঞ্জ জেলা প্রবাসীর প্রত্যাশা ও প্রবীণদের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বক্তৃতা করেন বাপা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সাবেক চেয়ারম্যান ফ্রিল্যান্স সাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক ব্যাংকার মোঃ বদর উদ্দিন, কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, সুজিত বণিক প্রমূখ। পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সংঘের বাউন্ডারী ওয়াল, জলজট মুক্ত ও পরিচ্ছন্ন পৌর শহর গঠনে স্ব-স্ব অবস্থান থেকে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে গ্রীণ, ক্লিন ও মাদক মুক্ত এবং নান্দনিক শহর গঠনে কঠোর মনোভাব পুণ:ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com