সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে কলেজ ছাত্রীর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোড়ামী গ্রামে জেসমিন আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সরমুজ আলীর কন্যা। গতকাল রবিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সে ঘরে রাখা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই আব্দুল হক লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরন করেন। তবে পরিবারের পক্ষ থেকে মুখ না খোলায় কারন জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com