সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের হত্যা মামলার আসামী শাহাব উদ্দিন গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৮০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আগলাবাড়ি-কৃষ্ণনগর (নোয়াগাঁও) গ্রামের চাঞ্চল্যকর জলমহাল ব্যবসায়ী নুর আলম হত্যা মামলার পলাতক আসামী শাহাব উদ্দিন (৩৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত শাহাব উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল গ্রামের কনু মিয়ার ছেলে। গতকাল দুপুরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিনের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার গুঙ্গাজুড়ি হাওর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালের ১২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হন নুর আলম। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার ২ দিন পর ১৪ অক্টোবর শনিবার সকালে নবীগঞ্জ উপজেলাধীন গুঙ্গিয়াজুরি হাওর বিজনা নদীর পূর্ব পাশে কচুরিপানার ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় নুর আলমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে নুর আলমের লাশের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় ৩২ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত নুর আলমের মা ছোকেরা খাতুন। ওই মামলার অন্যতম আসামী হলেন গ্রেফতারকৃত শাহাব উদ্দিন।
মামলায় উল্লেখ করেন, ‘বিলের ব্যবসা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা বলে গ্রেফতারকৃত আসামীরাসহ সানু মিয়া ও কনু মিয়া উল্লেখিত সময়ে বাড়ি থেকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় নুর আলমকে। এরপর আসামীরা নুর আলমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়’। এ তথ্য নিশ্চিত করেন ডিবি’র এসআই আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com