স্টাফ রিপোর্টার ॥ “যুগ থেকে যুগান্তরে’’ স্লোগান’কে সামনে রেখে সম্প্রচারিত স্যাটেলাইট টিভি (চ্যানেল সিক্স) এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কিবরিয়া চৌধুরী। তুলি মিডিয়া এন্টারটেইনমেন্ট লি: এর একটি অঙ্গ প্রতিষ্ঠান- স্যাটেলাইটটিভি “চ্যানেল সিক্স” ঢাকা প্রদানঅ ফিসস্থ চেয়ারম্যান কিবরিয়া চৌধুরী’কে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে এ নিয়োগপত্র প্রদান করেন। কিবরিয়া চৌধুরী হবিগঞ্জ জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক প্রতিদিনের বানী’ পত্রিকা থেকে ২০০৬ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন। ২০০৭ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক জনতা’ এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কিবরিয়া চৌধুরী যোগদান করেন।
সাংবাদিকতা শুরু থেকে সুনাম, সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনকালে ২০০৮ সালে ‘দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে যোগদান করেন। কাজ করছেন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায়।
২০০৯ সালে বহুল প্রচারিত ‘দৈনিক আমার পত্রিকায় প্রতিনিধি হিসেবে নিয়োগ পান কিবরিয়া চৌধুরী। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকাটি প্রচার বন্ধ হওয়ায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় সংবাদদাতা হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালনকরেছেন।
২০০৮ সালে সিলেট থেকে বহুল প্রচারিত দৈনিক ”সিলেটের মানচিত্র” পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসাবে নিয়োগ লাভ করেন কিবরিয়া চৌধুরী। সে সময় এরপ্রতিষ্টা বার্ষিকী অনুষ্টানে প্রধান অতিথি তৎকালীন সিলেট জেলা প্রশাসক, মেয়রসহ দৈনিক মানচিত্রের সম্পাদক মহোদয়, কিবরিয়া চৌধুরী-কে হবিগঞ্জ জেলার ‘শ্লেষ্ঠ সংবাদদাতা’ রপুরস্কার প্রদানকরেন। ২০১৩ সালে সিলেটের থেকে প্রকাশিত ‘দৈনিক জালালাবাদ’ এর নবীগঞ্জ সংবাদদাতা হিসাবে যোগদান করেন। এবং ২০১৭ সালে সিলেট থেকে প্রকাশিত দৈনিক “বিজয়ের কন্ঠ” পত্রিকায় সংবাদদাতা হিসেবে যোগদান করেন।
২০১২ সালে কিবরিয়া চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিতহন। ২০১২ সালের ‘দৈনিক আমাদের নবীগঞ্জ’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক হিসাবে নিউজ পোর্টালটি প্রচার করেন। ও ২০১৩ সালে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এবার চলতি বছরে ‘চ্যানেল সিক্স’ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কিবরিয়া চৌধুরী যোগদান করেন।
কিবরিয়া চৌধুরী বলেন, আমি জেলা জুড়ে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, জন প্রতিনিধি, সাংস্কৃতিক ও সুশীল সমাজের মানুষের কাছে সাংবাদিকতায় আস্তা অর্জন করতে সক্ষম হয়েছি। সাংবাদিকতার নীতি ও নৈতিকতার আদর্শ বুকে ধারন করে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সহকর্মীদের দোয়া ও সহযোগিতা পেলে ‘চ্যানেল সিক্স’ এর মাধ্যমে আরও একধাপ এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করছি।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কিবরিয়া চৌধুরী নিয়োগ পাওয়ায় “চ্যানেল সিক্স” এর চেয়ারম্যান তুহিন সারোয়ার সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।