শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাতছড়িতে আবারও রকেট লঞ্চরসহ বিস্ফোরক উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৮০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অভিযান চালিয়েছে র‌্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। টানা দুই দিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মশিউর রহমান। তিনি জানান, শনিবার দুপুরে অভিযান শেষ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে র‌্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি দল সাতছড়িতে অবস্থান নেয়। তারা সকাল থেকেই জাতীয় উদ্যানের ভেতর গহিন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী এ অভিযান চলে। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হয়।
র‌্যাব জানায়, দু’দিনব্যাপী অভিযানে গহিন বনের ভেতর থেকে ১৩টি (আরপিজি সেল) রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান সমাপ্ত করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, র‌্যাব অভিযানের আগে থানায় জানায় নি। এ ঘটনায় শনিবার দুপুরে তারা থানায় একটি জিডি করেছে। র‌্যাবের এসআই সোহেল এ জিডি করেন। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করতে তারা আদালতে আবেদন করেছে। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে সেখানে আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ছুটে যাই। তাদের সাথে কথাও বলেছি। আমরা বনের বাইরে ছিলাম। তারা জানিয়েছেন সাতছড়ির বনের প্রায় ৫ কিলোমিটার ভেতরে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের টিমে ৩০ জন সদস্য ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে ৩ দফায় র‌্যাব সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায়। এ সময় রকেট লঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা, ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com