বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতির ২ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ করাত কল স্থাপন, করাত কলের নাম না থাকা এবং লাইসেন্সবিহীন গাছ কাটার ব্যবসা করার অপরাধে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা লিসা এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্ত সাবেক যুবলীগ সভাপতি অলিউর রহমান উপজেলার সদর ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা লীসা জানান, অবৈধ করাত কল স্থাপনের কারনে এ দন্ডাদেশ প্রদান করা হয়। তিনি করাত কলের নাম ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ কাটার ব্যবসা করে আসছিলেন। অভিযান পরিচানলাকালে ওই ব্যবসায়ী কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com