সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লস্করপুর রেল গেইটে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ধুমড়ে মুছড়ে ১৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লস্করপুর রেল গেইটে ট্রেনের ধাক্কায় ভ্রমনবাহী মাইক্রোবাস ধুমড়ে-মুছড়ে ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় মিন্টু (২৫), প্রদিপ (২৫), মোজাহিদ (৩৫), নুরুল হক (১৮), অমৃত দাস (২৩), মাসুদ আলী (২৮), জগদীস (১৮), বাবিয়া আক্তার (১৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, আখাউড়াগামী কুশিয়ারা মেইল ট্রেনটি লস্করপুর রেলগেইট অতিক্রম করার সময় সিলেট জাফলং পিকনিক থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা রং এর হাইয়েস ঢাকা (মেট্টো চ-১৫-৪৮৭৬) গেইটের বেরিকেট ভেঙ্গে রেললাইনে চলে আসে। এ সময় ওই ট্রেনের সাথে ধাক্কায় গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা সকলেই ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com