বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে আকল হত্যা আপন ভাতিজা স্বপন আটক ॥ ৩ দিনের রিমান্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় আপন ভাতিজা সাইদুল ইসলাম স্বপনকে আটক করেছে পিবিআই। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ এর ওসি শরীফ মোহাম্মদ করিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে হবিগঞ্জের পিবিআই সদস্যরা। আটককৃত স্বপন চন্দনা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে। এ হত্যা মামলার প্রধান আসামী রঞ্জন পাল পলাতক রয়েছেন। হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার ভুক্ত তিন আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্যা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চুনারুঘাট সদরে হরতাল পালন করে।
ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে মরিয়া হয়ে উঠে। উক্ত ঘটনায় ৩০ মার্চ জসিম উদ্দিন চৌধুরী শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ৩১ মার্চ তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ হত্যা মামলার দুই নাম্বার আসামী গ্রেপ্তারকৃত কুতুব আলী চুনারুঘাট পৌরসভার ধলাইপাড় গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com