সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রানা প্লাজা দুর্ঘটনায় আহত বানিয়াচঙ্গের আরতির পরিবারকে কন্টিনেন্টালের আর্থিক সাহায্য প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় আহত বানিয়াচঙ্গ উপজেলার নতুন নোয়াগাঁও গ্রামের আরতি বালা দাসের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে কন্টিনেন্টাল গ্র“প। গতকাল শুক্রবার সন্ধ্যায় আহত পরিবারের সদস্যের হাতে অনুদানের চেক তুলে দেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আরতি বালা দাশের পক্ষে চেক গ্রহণ করেন তার পিতা অধীর চন্দ্র দাস। কন্টিনেন্টাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন চিশতীর পক্ষে ২৫ হাজার টাকার চেক হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কন্টিনেন্টাল কুরিয়ারের হবিগঞ্জ জোনাল প্রতিনিধি নরোত্তম কৃষ্ণ মহারত্ম, অফিস ইনচার্জ মলয় বণিক, কন্টিনেন্টাল সবুজবাগ শাখার প্রতিনিধি বাবুল ভট্টাচার্য্য প্রমুখ।
উল্লেখ্য, কন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে সারাদেশের ৫০ জন আহত গার্মেন্টস শ্রমিকের মধ্যে সাহায্য প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com