রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এতিম শিক্ষার্থীদের মাঝে গ্রীণলীফ ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৪৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্রীণলীফ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও মাসিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টার দিকে গ্রীণলীফ ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
গ্রীণলীফ ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দা জহুরা খাতুনের সভাপতিত্বে ও গ্রীণলীফ শিশু পল্লীর সুপার পিয়ালী রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণলীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ সদস্য ও ইউনিটি অব হবিগঞ্জ এর সভাপতি সৈয়দ নজরুল হাসান। অনুষ্ঠানে ৮জন এতিম শিক্ষার্থীর মাঝে ৪৯ হাজার ৫শ টাকা ৪ মাসের এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের অভিভাবকসহ গ্রীণলীফ ল্যাব. স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০১২ইং থেকে গ্রীণলীফ ফাউন্ডেশন এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা স্বরূপ মাসিক অনুদান প্রদান করে আসছে। অচিরেই গরীব ও এতিম শিক্ষার্থীদের লালন পালনসহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গ্রীণলীফ শিশু পল্লী চালু করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com