শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে উমরপুর সপ্রাবি‘র ভবন উদ্বোধন ॥ প্রতিমন্ত্রীর সামনে এমপি ও আ‘লীগ নেতার ধাক্কাধাক্কি

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সামনে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর মধ্যে বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশে দাড়ানো নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, গতকাল দুপুরে উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আসেন। তিনি বিদ্যালয়ের প্রবেশের সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। ফিতা কাটতে তিনি নাম ফলকের দিকে এগিয়ে আসলে পাশে দাড়ানো নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর মধ্যে বাকবিত-া হয়। এ সময় পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দিলে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসব ঘটনার ফাঁকে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন ফিতা কেটে নব-নির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট লেষ্টার আওয়ামীলীগের সভাপতি সৈয়দুর রহমান সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী, আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুজিবুর রহমান কাজল, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি এন আলী এহিয়া প্রমূখ।
এব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, অনুষ্ঠানে কিছু সমস্যা হয়েছিল, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com