সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তানগরে টমটম পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর হাই টাওয়ারের নিকট টমটম পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সম্প্রতি ওই এলাকায় উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন। এই সুযোগে ব্যাটারী চালিত রিক্সা ও টমটম হাই টাওয়ারের সামনে পাকিং করে যানজট সৃষ্টি করে। গতকাল ওই সময়ে এ ঘটনা নিয়ে ওই এলাকার দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ালে লোকজন দিক-বেদিক ছুটা-ছুটি শুরু করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রাশেদ খান (১৮), রবিন (২২), সুমন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com