বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে দূর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দূর্ঘটনায় শামীম মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তারেক নামে অপর এক যুবক। শনিবার ভোর রাতে উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোররাতে ঢাকা থেকে সিলেট গামী ঢাকা মেট্রো (ট-১১-৪৭৬৪) ট্রাকটি উল্লেখিত স্থানে পৌছুলে পিছন দিক থেকে আসা কুষ্টিয়া মেট্রো (ট-১১-২৬১৮) ধাক্কা দিলে পিছনের ট্রাকের সহকারী চাপাই নবাবগঞ্জের হরিপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে শামীম ঘটনাস্থলেই নিহত হন। অপর দিকে একই এলাকার মহব্বত আলীর ছেলে তারেক (২৩) গুরুতর আহত হলে ঢাকায় প্রেরন করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে লাশ ও দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com