সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দূর্ঘটনা হৃাসকল্পে পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র সিলেট বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী শহীদুল্লাহ কায়ছার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান। বিআরটিএ হবিগঞ্জের উপ-পরিচালক প্রকৌশলী মুহাম্মদ হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে চালকদের প্রশিক্ষণ প্রদান করেন হবিগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর আনিছুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক আব্দুল খালেক, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২’শ মোটর চালক অংশ নেন।
উল্লেখ্য, বিআরটিএ’র তথ্য মতে জানা যায়, ২০১৩ সালে জেলায় ৩৫টি সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪০ জন। অন্যদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে সূত্র মতো জানা যায়, সড়ক দূর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা দ্বি-গুনের চেয়ে বেশী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com