সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিএনপির গণ অনশন কর্মসূচী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গণঅনশন কর্মসুচী পালন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। সারা দেশে গুম, খুন, নির্যাতনের প্রতিবাদে, কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এ কর্মসুচী পালিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে শহরের শেরপুর রোডস্থ চৌমূহনীতে গণঅনশন কর্মসুচীতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সহ-সভাপতি মুফিকুজ্জামান চৌধুরী নোমান, সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা যুবদল সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, যুবদলের সহ-সভাপতি আব্দুল বাছিত রাসেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, আজিল চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, আব্দুস শহীদ, স্বপন আহমদ ডন, যুবনেতা কামরুজ্জামান চৌধুরী, নুরুল আমীন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, ছাত্রদল আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, তাতী দলের যুগ্ম আহ্বায়ক জাহির মোল্লা, রসময় শীল, শাহীন আহমদ, স্বেচ্ছাসেবক দলের শাহ রুহেল আহমদ, লোদন আহমদ প্রমূখ। দুপুর ১ টার সময় নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর এবং জমিয়তে ইসলাম বাংলাদেশের জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রকিব হক্কানী জুস খাওয়ানোর মাধ্যমে নেতাকমীদের অনশন ভাঙ্গান এবং কর্মসুচীতে সংহতি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com