বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুলিশ সুপারের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রাত ৯টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন রুবেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান, কোর্ট ইন্সপেক্টর আল-আমিন সহ বিভিন্ন থানার ওসিগণ। সাংবাদিকদের উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক খোয়াইর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, লোকালয় বার্তা চীফ রির্পোটার তারেক হাবিব প্রমুখ। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জেলা প্রশাসকের হাতে সম্মাননা উপহার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com