বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে গ্রামবাসী ও সি.পি.বি কোম্পানী মুখোমুখী ॥ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ॥ পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ ॥ ঘটতে পারে বিস্ফোরণ

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পরিবেশ ইস্যুতে মুখোমুখী অবস্থানে সি.পি.বি কোম্পানী ও গ্রামবাসী। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা। অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামে স্থাপিত সি.পি.বি কোম্পানীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষনের অভিযোগ করে আসছেন গ্রামবাসী। তাদের দাবী, কোম্পানীতে উৎপাদিত মোরগের বিষ্টার প্রচন্ড দূর্গন্ধে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ বিনষ্ট হয়ে আসছে। কোম্পানীর পার্শ্ববর্তী বিহারীপুরসহ একাধিক গ্রাম হয়ে পড়েছে বসবাসের প্রায় অযোগ্য। বাড়ছে নানা রকম রোগ-বালাই। শুরু থেকেই গ্রামবাসী বিষয়টির প্রতিবাদ করে আসলেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে ভুক্তভোগী জনসাধারনের মধ্যে দিনে-দিনে বাড়তে থাকে ক্ষোভ। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারো প্রতিবাদে নামেন গ্রামবাসী। সন্তু এতে ক্ষিপ্ত হয়ে উঠে কোম্পানী কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দেয়া হয় মামলা দিয়ে হয়রানীসহ নানা হুমকি-ধমকি। উপায়ন্তর না দেখে গ্রামবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে দেয়া হয় লিখিত অভিযোগ। তারপরেও একবিন্দু টনক নড়েনি কর্তৃপক্ষের। পরে গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে আরো বেশি তেলে-বেগুনে জ্বলে উঠে কর্তৃপক্ষ। এ অবস্থায় বলা যায়, উভয়পক্ষই এখন মুখোমুখী অবস্থানে।
গ্রামবাসীর অভিযোগ, দিন-দিন বেড়েই যাচ্ছে হুমকি-ধমকি। কোম্পানী কর্তৃপক্ষের এক গুয়েমী-একরোখা ও অনড় অবস্থানের কারনে পুঞ্জিভুত হচ্ছে ক্ষোভ। যেকোন সময় ঘটতে পারে ক্ষোভের বিস্ফোরণ। শান্তি প্রিয় এলাকাটি হয়ে উঠতে পারে উত্তপ্ত। সচেতন মহলের আশঙ্কা, বিষয়টি নিয়ে যেকোন সময় ঘটতে পারে অনাকাংখিত-অপ্রীতিকর ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্নয়ে যতদ্রুত সম্ভব বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com