বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা ॥ ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপুনী গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় ঘাতক স্বামী মকসুদ আলী (৩২) কে আটক করেছে জনতা। সে ওই গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
সূত্রে জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই বিষয়টি স্বামী মকসুদ মিয়া উত্তেজিত হয়ে স্ত্রী মাহমুজা বেগম (২৩) কে গলা কেটে হত্যা করে। এ সময় তার শোর-চিৎকারে গ্রামের লোকজন এসে ঘাতক স্বামী মকসুদ আলীকে ঘরে আটক রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনু মিয়াকে খবর দেয়। তিনি বিষয়টি লাখাই থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামী মকসুদ আলীকে আটক করে লাখাই থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com