বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ৩ প্রতারক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। গত সোমবার বিকাল ৩ টায় উপজেলার সুন্দরপুর বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে র‌্যাব। আটক ব্যক্তিরা হল, উপজেলার দেওয়াতলী গ্রামের সানু মিয়ার ছেলে কাওছার মিয়া (৩২), উত্তর বড়জোশ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র নাসিম উদ্দিন (৩৮), এবং গাছিনাজুড়ী গ্রামের আব্দুল হাকিমের পুত্র মহিবুল ইসলাম (৩৮)।
জানা যায়, এই চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজী করতেন। তারা কখনো নিজেদের র‌্যাব, কখনো সিআইডি পরিচয় দিয়ে নিরিহ লোকদের হয়রানি করতেন। চাকুরি দেওয়ার নাম করে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এএসপি মোঃ আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সম্প্রতি চুনারুঘাাটের উত্তর বড়জোশ গ্রামের লতু মিয়া এবং কালিকাপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। আটক কাওছার মিয়া নিজেকে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এবং মহিবুল ইসলাম নিজেকে সিআইডি অফিসার পরিচয় দেয়’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com