সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাইপাস সড়কে অবৈধভাবে আবারো জায়গা দখল চলছে

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাইপাস সড়কে অবৈধভাবে দখলকৃত জায়গা সরকারের চলমান উচ্ছেদ অভিযানে ভাঙ্গলেও কতিপয় ব্যক্তি লোক দোকান ঘরের ওয়াল বাউন্ডারী ভাঙ্গছে না। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিন দিকে টায়ার ব্যবসায়ী বাচ্চু মিয়া বাইপাস সড়কের উত্তর পশ্চিম দিকে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রেখেছেন। সরকারের চলমান অভিযানে দোকান ঘরের সামনে অবৈধ জায়গা ভাঙ্গার নির্দেশ দিলেও নাম মাত্র ভাঙ্গা হয়। পরে পুনরায় প্রভাব খাটিয়ে বাচ্চু মিয়া তার দলবল নিয়ে সরকারী জায়গায় বাউন্ডারী ওয়াল নির্মান করেন। এছাড়াও স্থানীয় ছয়টি পরিবারের কিছু অংশ ঘেষে বাউন্ডারী নির্মান করেন। এনিয়ে দুপক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় তালিব উদ্দিন ও ব্যক্তি মালিকাধীন ছয়টি পরিবারের লোকজন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর বরাবর অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ কমনা করছেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com