সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

র‌্যাবের পৃথক অভিযানে মতিন রাজু বিপুল ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জ সদর এবং বাহুবল উপজেলায় অভিযান চালিয়ের আটক করা হয়। আটককৃত ২ জনের মধ্যে দুইজন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, একজন হত্যা, ডাকাতি মামলার এজহারভুক্ত পলাতক আসামী ও অপরজন মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১ টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি একে এম কামরুজ্জামানের নেতৃত্বে বাহুবল থানা এলাকায় হত্যাসহ একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল মতিনকে (৪২) গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গ্রোরকৃত আসামী আব্দুল মতিন হবিগঞ্জের বাহুবল থানার মৃত আব্দুল রাজ্জাকের পুত্র। নিজ বাড়ী থেকে ৬টি মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মতিনকে গ্রেপ্তার করা হয়। অপর আরেক সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সদর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
এসময় হবিগঞ্জ সদর থানার মেসার্স এম হাই এন্ড কোং বাহুলা সড়কস্থ জেলা নির্বাচন অফিসের সামনে থেকে রাজু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯। এসময় তার শরীর তল্লাশি করে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট পায় র‌্যাব। গ্রেপ্তারকৃত রাজু মিয়া হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাহুলা গ্রামের মৃত ছাবু মিয়া পুত্র। আটকের পর উদ্ধারকৃত আলামতসহ রাজুকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com