সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অভিযুক্তদের সাময়িক বহিষ্কার

  • আপডেট টাইম শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভিসির ক্ষমতাবলে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আবরার হত্যায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েটের ভিসি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।
বৈঠকের শুরুতেই নিহত আবরারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভিসি ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন ডিরেক্টর স্টুডেন্ট ওয়েলফেয়ার অধ্যাপক মিজানুর রহমানসহ আরও ৭ শিক্ষক। নির্ধারিত সময়ের আধঘন্টা পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের উপস্থিতির ফলে মিলনায়তনের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দর্শক সাড়িতে রয়েছেন খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলম। মিলনায়তনের বাইরে অপেক্ষা করছেন আনুমানিক ৫ শতাধিক শিক্ষার্থী।
ভিসির নির্দেশ রয়েছে এই বৈঠক কোন প্রকার লাইভ প্রচার করা যাবে না।
উল্লেখ্য, সোমবার ভোরে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্র আবরারকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com