রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে মোটর সাইকেল চুরি থানায় লিখিত অভিযোগ দায়ের

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার থেকে এক ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শিহাব কথ স্টোরের সামন থেকে মোটর সাইকেলটি চুরি হয়। মোটর সাইকেল চুরির অভিযোগে ২ জনকে আসামী করে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের চয়েজ টেইলার্সের সত্ত্বাধিকারি আব্দুস সালাম শিহাব ক্লথস্টোরের সামনে মোটর সাইকেল রেখে দোকানে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন মোটর সাইকেলটি (৮০ সিসি, কুড়িগ্রাম হ -১১-৮৭৪৬, চেসিস নং- এল এ এ এ এ কে ডি এল ১৪০০৪৬৪৬৯) চুরি হয়েছে। ঘটনার রাতেই জাতুকর্ণ পাড়া চান্দের মহল্লার মোহাম্মদ মিয়ার পুত্র রুহেল মিয়া (২০), রুজেল মিয়া (১৮) সহ অজ্ঞাতনামা ১ জনকে আসামী করে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করেন আব্দুস সালাম। অভিযোগের বিষয়ে তদন্ত করছেন এসআই আব্দুস সাত্তার। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com