বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পূজামন্ডপে বিশৃঙ্খলার দায়ে ৩ যুবককে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুর্গাপূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা ও মেয়েদের উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ বখাটেকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তৌহিদ-বিন হাসান এর কার্যালয়ে বখাটেদের হাজির করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়া পুত্র রুবেল মিয়া (২০) ও আউশকান্দি এলাকার নেপাল সরকার এর পুত্র অলক সরকার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রাামে শ্রী শ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গাপূজা মন্ডপে কিছু মেয়ে পূজা অর্চনা করতে আসে। এসময় হীরাগঞ্জ বাজারের রাস্তায় বখাটে সাজন, রুবেল ও অলক মেয়েদেরকে দেখে বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য এবং উত্যক্ত করে ও পূজা মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বখাটেদের আটক করে রাখেন। খবর পেয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান বখাটেদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রিট তৌহিদ-বিন হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com