বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মেম্বারের বাড়িতে জুয়ার আসর পুলিশের অভিযান ॥ ৪ জুয়ারীকে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭৮২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৪ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বানিয়াচংয়ের বিথঙ্গল ফাঁড়ির পুলিশ তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেন। এরা হচ্ছে-দূর্গাপুর গ্রামের মৃত লীল মিয়ার ছেলে আনোয়ার হোসেন জাবেদ (৩০), একই এলাকার মরম আলীর ছেলে হাসান মিয়া (২৯), কুমড়ি গ্রামের মন্তাজ মিয়ার ছেলে শরীফ উদ্দিন (৩২) ও একই এলাকার মৃত ডেঙ্গু মিয়ার ছেলে মজনু মিয়া (৩৬)। ওই রাতে কুমড়ি গ্রামের সাবেক মেম্বার কুরবান আলীর বাড়িতে একদল জুয়ারী জুয়ার আসর বসায়। খবর পেয়ে হাওরে নৈশ ডিউটিরত বিথঙ্গল পুলিশ ফাঁড়ির আইসি রিপন সিংহ’র নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত জুয়ারীদের গ্রেপ্তর করেন। এ সময় নগদ অর্থসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। জুয়াড়িরা সাবেক ইউপি সদস্য কুরবান আলীর বাড়িতে বড় কুপি বাতি জ্বালিয়ে প্রতি রাতেই জুয়ার আসর বসায় বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com