বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইসমত আরা জলি হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসমত আরা বেগম জলি হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন। গত শনিবার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলনে তাকে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। এর আগে তিনি দীর্ঘদিন জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে তাকে জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনোনীত করায় তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি জেলা মহিলা আওয়ামীলী, উপজেলা মহিলা আওয়ামীলীগ ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে সম্মেলন সফল ও স্বার্থক করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com