শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ পরিচালনার জন্য কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রথম বিভাগ ফুটবললীগ পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টায় জেলা ক্রিড়া সংস্থা কার্যালয়ে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শহিদুর রহমান লালকে আহ্বায়ক, মহিউদ্দিন চৌধুরী পারভেজকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট লীগ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যবৃন্দরা হলেন- সালেহ আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান খোকন, এস. এম. আব্দুর রউফ মাসুক, ফারুক আহমেদ, জয়নাল আবেদীন। এছাড়াও সুষ্টভাবে খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল কমিটি ও রেফারি কমিটি গঠন করা হয়েছে।
টেকনিক্যাল কমিটির আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য আব্দুল মান্নান, শেখ উম্মেদ আলী শামীম, ফরিদুল হক, আসাদুজ্জামান আসাদ। রেফারিজ কমিটির আহ্বায়ক ফেরদৌস আহমেদ, সদস্য সালেহ আহমেদ, নুরুল হক। উল্লেখ্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা প্রথম বিভাগ ফুটবললীগ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com