মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে দূর্গোৎসব শান্তিপুর্ণ করতে পুলিশের ব্যাপক প্রস্তুতি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৫০৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শারদীয় দূর্গোৎসব নিরাপদ ও শান্তিপুর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বানিয়াচং থানা পুলিশ। পূজায় বহুসংখ্যক মানুষের অংশগ্রহন নির্বিঘœ ও শান্তিময় করার লক্ষে কাজ করছে পুলিশ। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বানিয়াচং থানা প্রাঙ্গণ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক মোটরসাইলের বহর নিয়ে বানিয়াচং সদরের পূজামন্ডপ পরিদর্শন করেছে বানিয়াচং থানা পুলিশ। উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পরিবেশ পরিস্থিতি যাচাই করতে এরই মধ্যে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। মহড়ায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমারসহ থানার সকল এসআই, এএসআই ও কনস্টেবলগণ অংশ নেন। দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এএসপি শৈলেন চাকমা বলেন, দুর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসবের দিন। আমাদের দেশের ধর্মীয় উৎসবগুলো বাঙ্গালীর উদার সামাজিকতা ও সম্প্রীতির উৎসব। প্রতিমা তৈরী থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত এই পূজাকে ঘিরে পুলিশের এই মহড়া অব্যাহত থাকবে বলে তিনি জানান। পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পূজার আয়োজকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে। দুর্গা পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না জানিয়ে এএসপি শৈলেন চাকমা সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে উপজেলায় দুর্গা পূজা পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জেলা পুলিশ তথা বানিয়াচং থানা পুলিশের পক্ষ থেকে বানিয়াচং উপজেলাবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com