শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ২ জনের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে সোনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে একটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার মুরাদপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে আজিজুর রহমান এবং একই গ্রামের রবিউল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, ড্রেজার মেশিন দিয়ে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে তাদের এ দন্ড প্রদান করি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে দোষী সাব্যস্ত করে এ দন্ড দেওয়া এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com