শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ১ বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৬৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বিজনারপাড় নামকস্থানে অজ্ঞাত গাড়ির চাপায় খেলাফতি বিবি (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনারপাড় নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খেলাফতি বিবি উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের মৃত শহীদ উল্লাহর মেয়ে।
সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে মহাসড়ক হয়ে পায়ে হেটে বাশডর গ্রামে যাচ্ছিলেন খেলাফতি বিবি (৬০)। এ সময় বিজনার পাড় নামকস্থানে পৌঁছামাত্রই ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি খেলাফতি বিবিকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই খেলাফতি বিবির মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com