শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সোহেলকে বানিয়াচং প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল রেজা সোহেলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বানিয়াচং প্রেসক্লাব। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা কৃষি অফিস সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খলিলুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবির সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভুষণ রায় ও জার্মান প্রবাসী দেওয়ান সালামা রাজা। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ মো.আশিকুল ইসলাম, সদস্য আব্দুল হক মামুন, জসিম উদ্দিন, আতাউর রহমান মিলন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, আব্দুল কাইয়ুম প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য দেওয়ান শোয়েব রাজা, আব্দাল মিয়া, দিলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ শিহাব, মফিজুর রহমান নাবিলসহ নানা শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল আগামী মাসের ৬ তারিখ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্বপরিবারে বাংলাদেশ ত্যাগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com