বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই থানায় নতুন ওসি সাইদুল ইসলামের যোগদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৯৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সাইদুল ইসলাম। ২৪ সেপ্টেম্বর লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেন নবাগত ওসি সাইদুল ইসলাম এর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। নবাগত ওসি সাইদুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নলছিটি গ্রামে। ২০০৫ সালে আউট সাইড ক্যাডেট পুলিশ একাডেমী সারদায় যোগদান করেন। পরে ঢাকাতে বাড্ডায় অপারেশন অফিসার ও পটুয়াখালী কোয়াকাটা থানার ওসি ছিলেন। তিনি দীর্ঘদিন হবিগঞ্জ ডিবির ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বলেন, লাখাই থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে লাখাই উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com