বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাট গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই ছাত্রীর উপর কথিত মেজর ফুল মিয়া ও দপ্তরী জুয়েলের অমানবিক হামলার প্রতিবাদে মানবন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে স্কুলের ক্লাস বর্জন করে প্রতিবাদ ও মানবন্ধন অুনষ্ঠিত হয়। এ সময় তারা হামলাকারী পলাতক আসামী গোলগাও গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র ওই স্কুলের দপ্তরী জুয়েল ও তার চাচা কাজল মিয়াকে গ্রেফতারের দাবী জানিয়ে গ্রেফতারকৃত কথিত মেজর ফুল মিয়ার বিচার দাবী করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে তারা মিছিল করে মানবন্ধনে অংশ নেয়। তাদের বুকে নিজ হাতে লিখা নিরাপদে পড়তে চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গণ চাই, শঙ্কামুক্ত বিদ্যালয় চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই। উক্ত মানবন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভবাকসহ শিক্ষকবৃন্দ।
প্র্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথিত মেজর (অবঃ) ফুল মিয়া গোলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ও আবদুল হান্নান রমিজের মেয়ে সাদিয়া আক্তার (১০) স্কুলে অনুপস্থিতির কারনে তাকে স্কুল থেকে বের করে দিতে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার (৪০) কে নির্দেশ দেন। প্রধান শিক্ষিকা ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়া অনিয়ম এবং এটি করতে পারবেন না বললে আওয়ামীলীগ নেতা ফুল মিয়া তেড়ে ওঠেন এবং প্রধান শিক্ষিকাসহ দুই ছাত্রীকে ডেকে এনে মারধর করেন। এ ঘটনায় কতিথ মেজর ফুলমিয়াকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com