সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

যুবলীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী (৪০) কে প্রকাশ্যে কুপানোর ঘটনায় যুবলীগ নেতা দিলুয়ার খান এর মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর যুবলীগের ৩ নং যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাদী হয়ে এ দিলুয়ার খাঁনকে প্রধান আসামী করে সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আটক আসামী ইমন খান (২৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে পুলিশ।
এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী জানান, গত বুধবার রাতে জেলা যুবলীগের কার্যকরি পরিষদের এক জরুরী বৈঠকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার দুপুর ২ টায় শহরের চিড়াাকন্দি এলাকায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়কে একা পেয়ে দিলুয়ার খান ও সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। বিপ্লবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে খবর সাড়া শহরে ছড়িয়ে পড়লে শত-শত নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়। এদিকে দিলুয়ারকে গ্রেফতারের দাবীতে বিকাল ৪ টায় থানার মুখ থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবর পেয়ে সদর থানার ওসির নেতেৃত্বে একদল পুলিশ দেলুয়ারকে ধরতে সাড়া শহরে ও তার বাড়িতে সাড়াষি অভিযান শুরু করে। সুত্র জানায়, পৌর যুবলীগের কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মাঝে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে পৌর যুবলীগের ৪র্থ যুগ্ম আহবায়ক দিলুুয়ার খান বিপ্লবের উপর হামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com