রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

উৎসব মুখর হয়ে উঠবে পৌর কর মেলা-মেয়র মিজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরবাসীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এবারের করমেলা উৎসব মুখর হয়ে উঠবে। হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে গতি সঞ্চার হওয়ায় পৌরনাগরিকগন পৌরকর ও পানির বিল প্রদানে আরো উৎসাহী হয়ে উঠেছেন। আমরা আশা করি আসন্ন পৌর করমেলায় এর প্রতিফলন ঘটবে। হবিগঞ্জ পৌরসভার ‘কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি’র সভায় এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন এবারের ‘পানির বিল ও পৌর করমেলা’ আরো সুন্দর ও আকর্ষনীয় করে পালনের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহন করা হয়েছে।’ এ সভায় সভাপতিত্ব করেন শেখ মোঃ উম্মেদ আলী শামীম। ‘কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি’ ছাড়াও একই দিন পৌরসভায় অনুষ্ঠিত হয় পৌর কাউন্সিলর মোঃ আলমগীরের সভাপতিত্বে সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা, মোহাম্মদ জুনায়েদ মিয়ার সভাপতিত্বে তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভা, মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে মৎস ও প্রানী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভা, বেগম খালেদা জুয়েলের সভাপতিত্বে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভা, পিয়ারা বেগমের সভাপতিত্বে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভা, অর্পনা পালের সভাপতিত্বে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শাখা প্রধানগন। পৌরকর প্রদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৯ ও ৩০শে সেপ্টেম্বর রোজ রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী হবিগঞ্জ পৌরসভা ভবনে পৌরকর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। যে সকল সম্মানিত করদাতা উক্ত পৌরকর মেলায় বকেয়াসহ হালনাগাদ সমুদয় পৌরকর পরিশোধ করবেন তারা হালসনের পৌরকরের উপর ১০% রিবেটের সুযোগ পাবেন এবং তাদেরকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সম্মাননা প্রদান করা হবে বলে জানান করমেলার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com