সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা সাংবাদিক ফোরামের নির্বাচনে আরো ৪ বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সদস্য পদে ৩ জন প্রার্থী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকারীরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমন কুটি, সদস্য পদে, মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, অপু চৌধুরী ও মোঃ রহমত আলী।
উল্লেখিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪ প্রার্থী। তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মশিউর রহমান। সদস্য পদে আব্দুর রউফ সেলিম, মোঃ আব্দুল হালিম ও নজরুল ইসলাম। আগামী ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পুর্বে মনোনয়নপত্র দাখিলের শেষে দিনে সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন প্রার্থীর বি-পক্ষে কোন প্রতিন্দ্বন্দ্বি না থাকায় তাদেরকে বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। সভাপতি পদে নির্বাচনে লড়ছেন, মোঃ এমদাদুল ইসলাম সোহেল ও আবু হাসিব খান চৌধুরী পাবেল। সহ-সভাপতি পদে লড়ছেন, সালাম চৌধুরী, মোঃ মামুন চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ নুর উদ্দিন ও ফয়সল চৌধুরী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন কাজী মাহমুদুল হক সুজন ও জাহাঙ্গীর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com