রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খেলাধুলার মাধ্যমে সুস্থ সুন্দর মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, ফুটবল একটি অত্যান্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা। বাংলার গ্রামগঞ্জে একসময় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই ফুটবল। কিন্তু পৃষ্টপোষকতার অভাবে এ খেলার ঐতিহ্য হারাতে বসেছে। তাই বর্তমান সরকার ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ধরে রাখতে নানা মুখি প্রদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, বর্তমান যুব ও কিশোর সমাজ খেলাধুলা থেকে বিমুখ হয়ে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই খেলাধুলার প্রতি যুব সমাজকে মনোযুগি হতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সুন্দর মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল মাঠে অনুষ্ঠিত শাহ মুশকিল আহসান প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আব্দুল আহাদ কাজল প্রমুখ। সবুজ বাংলা স্পোটিং ক্লাব ও পূর্বাশার আলো স্পোটিং ক্লাবের মধ্য অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-০ গোলে জয় লাভ করে পুর্বাশার আলো স্পোটিং ক্লাব। রানার্সআপ হয় সবুজ বাংলা স্পোটিং ক্লাব। পুরষ্কার বিতরণকালে তিনি সাতাইহাল মাঠের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com