রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

কাশ্মীরে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে ইমামবাড়ী বাজারে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৮০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে ইমামবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ আগস্ট সোমবার জামিয়া ইমামবাড়ী মাদ্রাসার মোহতামিম ও ইমামবাড়ী মাদানী পাঠাগারের সভাপতি হাফেজ মুফতি লুৎফুর রহমানের সভাপতিত্বে মাওলানা কাউছার বিন শাহি ও ইমামবাড়ী খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মঈন উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ ও তাদের ন্যায্য অধিকার পিরিয়ে দিতে হবে। তাদেরকে স্বাধীন করে দিতে হবে।
সভায় বক্তব্য রাখেন পুরান গাও শাহিদিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মশিউর রহমান, ইমামবাড়ী মাদ্রাসার সহকারী নাজিম মুফতি আল আমিন, শিমের গাও মাদ্রাসার মোহতামিম ক্বারী আব্দুল আলীম, শ্রীমতপুর মাদ্রাসার নাজিম মাওলানা কামরুল ইসলাম, বড় আব্দা জামে মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম, মুফতি মুস্তাক আহমদ ফুরকানী, ইমামবাড়ী বাজারের ব্যবসায়ী হাজ্বী খলিলুর রহমান, শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী রুহুল আমিন, আতাউর রহমান, জাহেদুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ খলিলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com