সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে ১২ ঘন্টার ব্যবধানে ২ জনের আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পৃথক স্থানে ১২ ঘন্টার ব্যবধানে ২ জন আত্মহত্যা করেছে। জানা যায় বুুধবার রাত আনুমানিক ১ টায় উপজেলার বদলপুর ইউনিয়নে হরিপুর গ্রামে হরিভক্ত দাস (৬০) নামে এক বৃদ্ধ তার নিজ বসত ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র সুত্রধরের ছোট ছেলে উদয় সুত্রধর (১৪) নামে এক স্কুলছাত্র ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ওই সময়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে মমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হবিগঞ্জ সদর থানার এসআই সাইদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন। উদয় আজমিরীগঞ্জ এবিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com