শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪৯৪ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সহযোগিতায় সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. সাদ আহমেদ, বিএমএফ শ্রীমঙ্গল শাখার সদস্য ডা. নাজিম আল কোরাশী।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিলেট বিভাগীয় সভাপতি ভুপেন্দ্র রায়, শ্রীমঙ্গল সভাপতি রাধাকান্ত দাস, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
ডেঙ্গু বিষয়ক এই সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com