মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

শায়েস্তাগঞ্জে ছেলে ধরা সন্দেহে এক ডাকাতকে গণধোলাই

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৮৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ছেলে ধরা সন্দেহে সাজিদ মিয়া (৩০) নামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকায় একটি ছালার বস্তা নিয়ে সন্দেহজনক ঘুরা-ঘুরির সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে মৃত ভেবে মাটিতে ফেলে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে। সে তালিকাভুক্ত ডাকাত।
দাউদনগর বাজারের ব্যবসায়ী সাইমন চৌধুরী জানান, একটি শিশুর বিষয় নিয়ে একটু সন্দেহজনক লক্ষ্য করলে আমরা তাকে আটক করি। পরে তার কাছে ছালার বস্তা ও চাকু পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com