বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

কাশ্মিরী মুসলমানদের অধিকার অবিলম্বে ফিরিয়ে দিন ॥ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৭৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার বাদ জুমা কোর্ট মসজিদ প্রাঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে ভারতের কাশ্মিরী মুসলমানদের স্বাধীনতা তথা স্বায়ত্ত শাসন কেড়ে নেওয়া ও মসজিদ সমূহে জুমা ও ঈদের নামাজ পড়তে বাধা দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জুমার দিনে বৈরী আবহাওয়াকে উপাে করে ঈমানী চেতনা নিয়ে শহরের প্রত্যেক মসজিদ ও মাদ্রাসা থেকে হাজারো মুসল্লীগণ সমাবেশস্থলে উপস্থিত হন। অধ্যক্ষ গোলাম সরওয়ার ও কাজী মাওঃ এম.এ জলিল এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অত্র সংগঠনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ ফরিদ আহমদ, কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওঃ আলমগীর হোসাইন সাইফী, কোর্ট জামে মসজিদের ইমাম মাওঃ মুজিবুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ এর মহাসচিব মাওঃ শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন- বিগত ৭৩ বছর যাবত ভারতের সংবিধানের ক্ষমতাবলে কাশ্মিরী মুসলমানগণ স্বায়ত্ত শাসনের মাধ্যমে নিজেদের ভূখন্ডে ধর্মকর্ম সম্পাদন করে আসছেন। হঠাৎ করে তা রহিতের মাধ্যমে তাদেরকে স্বাধীনভাবে ধর্মকর্ম চালিয়ে যেতে বাধা প্রদান করা হচ্ছে। মসজিদ সমূহে জুমা ও ঈদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। মুসলিম নর-নারীর উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। জাতিসংঘের মাধ্যমে কাশ্মির ইস্যুর দ্রুত সমাধানের দাবী জানিয়ে বক্তারা সারাবিশ্বের মুসলমানদের নিয়ে ভারতের কট্টরপন্থী মোদি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com