বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলে ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৭৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর বাহুবল তৌহিদী জনতার ব্যানারে হাজারো মুসল্লির উপস্থিতিতে উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়।
মাওলানা আব্দুল বারী আনছারী’র সভাপতিত্বে ও হাফেজ আব্দুন নূর-এর পরিচালনায় বক্তব্য রাখেন কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদ্রাসা বোর্ড) বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ প্রমুখ।
পথ সভায় বক্তারা বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এসবের শেষ চাই। আমরা চাই স্বাধীন কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
বক্তারা আরও বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্ত্বশাসন টুকুও কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লংঘন। বক্তারা মোদি সরকারের সমালোচনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে না দিলে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com