সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা গ্রামে সরুপা আক্তার (৩০) নামে ৪ সন্তানের জননীর রহস্যজন মৃত্যু হয়েছে। পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে লাশের গায়ে আঘাতের চিহ্ন ও স্বামী পলাতক থাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই থানার এসআই এখলাছ আহমেদ ঘটনাস্থলে পৌছে স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। জানা যায়, গত বছর নাছিরনগর উপজেলার পাশ্ববর্তী গুনিয়াউক ইউনিয়নের গুত্রা গ্রামের ঝাড়-মিয়ার কন্যা সরুফা আক্তারকে বিয়ে দেয়া হয় বুল্লা গ্রামের শামছুল মিয়ার পুত্র ভাঙ্গারী ব্যবসায়ী কালন মিয়া (৩৫) এর সাথে। দাম্পত্য জীবনে তাদের কোল জুড়ে আসে ২টি পুত্র ও ২টি কন্যা সন্তান।
সরুফা আক্তারের ছোট ভাই হাফেজ আলী আকবর জানায়, সম্প্রতি তার বোনকে বিভিন্ন কারনে নিপীড়ন নির্যাতন চালায় দুলাভাই কালন। প্রতিবারের মত আবার তাকে মারপিটের ঘটনাটি ভাইকে গত সোমবার রাতে জানায়। সকালে তাদের কাছে খবর যায় সরুফা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তাদের কাছে সন্দেহ হলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় সরুফার পরিবার। দেখতে পায় রান্না ঘরের সরুফার দেহ মাটির সাথে পা থাকা লাশ ঝুলে আছে এবং পায়ে রক্ত। কিন্তু কালন পলাতক।
এ ব্যাপারে লাখাই থানার ওই এসআই জানান, সরুফার পায়ে দুটি ছিদ্র আঘাতে চিহ্ন রয়েছে। কালনকে আটক ও ময়না তদন্ততের রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
ময়না তদন্ত শেষে লাশটি তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com