সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বিশেষ আইনশৃংখলা সভায় মোতাচ্ছিরুল ইসলাম ॥ পকেটমার ও জাল টাকার ছড়াছড়ি রোধে প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদু আযহা উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখায়াত হোসেন রুবেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতার সাথে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সকল শ্রেণি পেশার মানুষের জন্য যেন আনন্দ বয়ে আনে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একই সাথে পশুর হাটে আইনশৃংখলা বাহিনীর বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পকেটমার ও জাল টাকার ছড়াছড়ি হয়। এই সব বন্ধে প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে।
সভায় মহিলা ভাইস চেয়ারম্যান, পিআইও ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও ইমামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com