বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু হয়েছে। নিহতের নাম আল আমীন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমীন মাধবপুর উপজেলার হরিশ্যাম গ্রামের শ্বশুর দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। ওই রাতে শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক লাইট লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com