রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ছেলে ধরা গুজব ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ক অভিভাবক সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৬৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা গুজব ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্যের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা জ্যোতি চৌধুরী, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহরম আলী। এছাড়াও সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সাম্প্রতিক বিভিন্ন গুজবের প্রতি কান না দিয়ে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সকলকে উদ্বুদ্ধ করেন। এলাকায় এরকম যে কোন সন্দেহ দেখা দিলে নিকটস্থ প্রশাসনের সহযোগিতা নিতে উপস্থিত সকলকে অনুরোধ জানান। সভায় প্রধান অতিথি আব্দুল মজিদ বলেন, ছেলে ধরা গুজবে কান না দিয়ে বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com