রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে একই গ্রামে দু’টি বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৯০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একই গ্রামে দুটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান।
গতকাল শুক্রবার রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবেদ আলীর মেয়ে জরিনা আক্তার (১৫) এবং নানু মিয়ার মেয়ে সাবিনা আক্তার (১৪)’র বিয়ের আনুষ্টানিকতা চলছিল। দুপুরের দিকে খবর পান উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান। তাৎক্ষণিক তিনি বিয়ে বাড়িতে ছুটে যান এবং দুটি বিয়েই বন্ধ করে দেন। এ সময় তিনি অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবে না মর্মে লিখিত অঙ্গিকার নেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান জানান-উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে যাই এবং বিয়ে বন্ধ করি। প্রাপ্ত বয়স হলে তাদের বিয়ে দেওয়া হবে মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গিকার নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com