বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলতাহানী বখাটের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৭৭৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় এক বখাটেকে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বখাটের নাম মোফাজ্জল হোসেন (২২)। সে কলেজের পার্শ্ববতী এলাকার মিল্লিক গ্রামের মৃত জহুর আলী পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ক্লাশ শেষে বাড়ী ফেরার পথে টমটম গাড়ীতে উঠার সময় একাদশ শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে মোফাজ্জল। ওই সময় সে তার অপর সঙ্গীদের নিয়ে ছাত্রীর মোবাইল নাম্বার নেওয়ার জন্য কাপড় ধরে টেনা হেচড়া করে। এ খবর নবীগঞ্জ সরকারী কলেজে পৌছুলে ছাত্র-ছাত্রীরা এগিয়ে আসে। এ সময় বখাটেরা পালিয়ে যায়। পরে কলেজের ছাত্র-ছাত্রীরা এঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে। পুলিশ আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আন্দোলন থেকে সরে যান। ঘটনার পর থেকেই মোফাজ্জল আত্মগোপনে চলে যায়। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ মোফাজ্জলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোফাজ্জলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com