শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ট্রাক চাপায় রিকশা চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া(২০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশা চালক জাহাঙ্গীর মিয়া (২০) উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের নুর উদ্দিন এর ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় বাড়ি থেকে রিকশা চালিয়ে আউশকান্দি বাজারে যাচ্ছিল রিকশা চালক জাহাঙ্গীর। মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছা মাত্রই ঢাকাগামী একটি ট্রাক রিকশাকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে রিকশা দুচড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর এর মৃত্যু হয়। চাপা দিয়েই দ্রুত ঘাতক ট্রাক পালিয়ে যায়। রিকশা চালক জাহাঙ্গীরের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই রিকশা চালক জাহাঙ্গীর নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com